সভায় বলা হয় আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই নৌ-দুর্ঘটনা অনেক কমিয়ে আনা সম্ভব
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট গতকাল রোববার নৌ-দুর্ঘটনা প্রতিরোধে করণীয় কর্তৃপক্ষের দায়িত্ব ও জনসচেতনতা শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্লাস্টের সহসভাপতি বিচারপতি মোহাম্মদ আওলাদ আলী
তিনি বলেন নৌ-চলাচলের জন্য আইন রয়েছে
এখন দরকার এই আইনের সঠিক প্রয়োগ
এতে সমস্যার সমাধান ও দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব
সভায় প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন অনেক নৌ-দুর্ঘটনার কারণ নদীর নাব্যতা কমে যাওয়া
আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নদী খননের কাজ শুরু হবে
তিনি বলেন প্রধানমন্ত্রী ২০টি ড্রেজার কেনার নির্দেশ দিয়েছিলেন
ছয়টি ড্রেজার এসে গেছে
মন্ত্রী জানান বাড়িমুখী যাত্রীদের সুবিধার্থে ঈদে ফেরিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হবে
এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেওয়া বন্ধের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে
বিশেষ অতিথি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আবদুল মালেক মিয়া বলেন নৌযানের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্যোগের সময় কাছাকাছি নৌঘাটে নোঙর করতে বলা হয়েছে
সভায় বিচারপতি নিজামুল হক বলেন নৌযানগুলো প্রচলিত আইনের ৫০ শতাংশও মানে না
এটা মানাতে হবে
তিনি বলেন লঞ্চে যতগুলো লাইফবয়া বা ভাসমান চক্র থাকা দরকার লঞ্চগুলোতে তা থাকে না
দক্ষ মাস্টার নেই চালকের অভিজ্ঞতার সনদ নেই
এগুলো যাঁরা দেখবেন তাঁরাও সঠিকভাবে দায়িত্ব পালন করেন না
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ব্লাস্টের নির্বাহী পরিচালক মোহসিন আলী খান সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোহাম্মদ জাহিদ হোসেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাব সভাপতি কাজী ফারুক নিরাপদ নৌপথ আন্দোলনের সদস্যসচিব জীবনানন্দ জয়ন্ত প্রমুখ বক্তব্য দেন
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাস্টের উপপরিচালক ফরিদা ইয়াসমিন ও মোহাম্মদ জাহিদ হোসেন
অভিনয়শিল্পী ফুয়াদ
সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ এবার অভিনয় করেছেন
ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি
নাম ব্রেকিং নিউজ
নাটকটির পরিচালক ইফতেখার ফাহমি জানান গত মাসের গোড়ার দিকে শুটিংয়ে প্রথম অংশ নেন ফুয়াদ
এরপর বাকি অংশের শুটিং হলো গত শনিবার
পুরো কাজটিই হয়েছে আরটিভির স্টুডিওতে
নাটকটি এবার ঈদে দেখানো হবে আরটিভিতে
ফুয়াদ বললেন এবারই প্রথম অভিনয় করেছি
টু বি কন্টিনিউড ছবির গানের কাজ করতে গিয়ে ফাহমির সঙ্গে পরিচয় হয়
এরপর ধীরে ধীরে আমাদের মধ্যে চমৎকার একটা সম্পর্ক তৈরি হয়েছে
হঠাৎ ফাহমি এসে নাটকটিতে অভিনয়ের ব্যাপারে আমাকে বললেন
আমিও রাজি হয়ে গেলাম
ফুয়াদ আরও বলেন গান তো করছি
সবকিছুরই অভিজ্ঞতা থাকা ভালো
সেই ইচ্ছা থেকে অভিনয়টাও করে ফেললাম
ফাহমি বলেন ব্রেকিং নিউজ নাটকটি একটি টক শোর গল্প নিয়ে
এখানে সাহসী কিছু ব্যাপার রাখা হয়েছে
তাই প্রযোজকের ভূমিকাটাও খুব উল্লেখযোগ্য ছিল
সেই ব্যাপারটা ফুয়াদের মধ্যে দেখেছি
আর ফুয়াদও চমৎকার অভিনয় করেছেন
তবে আবারও টিভি নাটকে অভিনয়ের ব্যাপারে ফুয়াদ বললেন আর ইচ্ছা নেই
লিফটে আটকে পড়া কয়েকজনের গল্প
অভিনয়শিল্পী সারা যাকের প্রথম পরিচালনা করেছিলেন বছর দুয়েক আগে
ঈদ ভ্যাকেশন নামের ওই নাটকটি দেখিয়েছিল এনটিভি
আবারও নাটক পরিচালনা করেছেন তিনি
নাম গোপন কথা এবং লোডশেডিং
দেশ টিভির ঈদের অনুষ্ঠানমালার জন্য তৈরি করছেন নাটকটি
এটি লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল
নাটকটির গল্প প্রসঙ্গে জানান গেছে লোডশেডিংয়ের দৌরাত্ম্য এতই বেড়ে গেছে যে এটা আর স্বাভাবিক জনজীবনে কোনো ছন্দপতন ঘটায় না
কিন্তু এই নাটকে লোডশেডিংয়ে লিফটের ভেতর আটকে পড়া গাঢ় অন্ধকারে মানুষগুলো নিয়তির এক অতর্কিত সত্যের মুখোমুখি হয়
সারা যাকের বললেন মুহম্মদ জাফর ইকবাল খুব ভালো লিখেছেন
চিত্রনাট্য পড়েই সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল
তিনি জানালেন পুরো নাটকটি সিনে আল্ট্রা ক্যামেরায় ধারণ করা হয়েছে
নাটকে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় সাবেরী আলম লুৎফর রহমান জর্জ রওনক হাসান স্বাগতা ও অন্যরা
ছয় বছর পর
ছয় বছর পর এসেছে সেলিম চৌধুরীর একক গানের অ্যালবাম
নাম বাউল বাতাস
ফোক ফিউশন-ধাঁচের এই অ্যালবামে গান আছে ১০টি
হাসন রাজা রাধারমণ শাহ্ আবদুল করিম দ্বীনহীন জালাল খাঁ ও প্রদীপ সাহার গান দিয়ে সাজানো হয়েছে পুরো অ্যালবাম
এটির সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি
হাসন রাজার একটি গানের সঙ্গে মিক্স করা হয়েছে জয় শিনের বেবি আর ইউ ডাউন গানটি
সেলিম চৌধুরী বললেন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আমাদের ঐতিহ্যবাহী লোকগানগুলোকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার জন্যই এভাবে কাজটি করা হয়েছে
অ্যালবামটি প্রকাশ করেছে সাউন্ডটেক
যুক্তরাষ্ট্রে বাঙালিদের আনন্দ উৎসব
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাঙালিদের নিয়ে কেকেএন আনন্দ উৎসব শেষ হচ্ছে আজ সোমবার
লস অ্যাঞ্জেলেসের প্যাসাডেনার কনভেনশন সেন্টারে আয়োজিত তিন দিনের এ উৎসব আয়োজন করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী
সহযোগিতা করছে কেকেএন শিল্পগোষ্ঠী
অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারত আর বাংলাদেশের প্রখ্যাত শিল্পীসহ বিশিষ্টজনেরা
উৎসবে থাকছে সংগীতানুষ্ঠান নাটক নানা পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা
মিলবে বাঙালিদের নানা স্বাদের খাবার
আয়োজক সূত্রে জানা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা জেমস হাবিব ও এলআরবি
আর ভারত থেকে ওস্তাদ আমজাদ আলী খান এবং তাঁর দুই ছেলে আমান আলী খান ও আয়ান আলী খান শর্মিলা ঠাকুর সোয়া আলী খান হরিহরণ অঞ্জন দত্ত সুনীধি চৌহান ঊষা উত্থুপ অনুসূয়া মজুমদার ও উমা শরাফ
বারবার অচল হচ্ছে ডাবিং থিয়েটার
কয়েক মাস বন্ধ থাকার পর এফডিসির ডাবিং থিয়েটারের একটি কক্ষ মেরামত করে চালু করা হয় কিন্তু সপ্তাহ না ঘুরতেই আবার সেটি বিকল হয়
প্রায় দুই সপ্তাহ পর আবার মেশিনটি মেরামত করা হলেও ডাবিং থিয়েটারের একজন প্রকৌশলী জানান যেকোনো সময় আবার তা বিকল হওয়ার আশঙ্কা আছে
জানা গেছে ডাবিং থিয়েটারের রক অ্যান্ড রোল মেশিনটি ঠিক হওয়ার পর মনের জ্বালা ছবির ডাবিং শুরু করেন পরিচালক মালেক আফসারী
কিন্তু মাঝপথে তা আবার অকেজো হওয়ায় শিল্পীদের শিডিউল সব এলোমেলো হয়ে গেছে
এদিকে মনের জ্বালার প্রযোজক তাপসী ঠাকুর জানিয়েছেন ছবির কাজ শেষ করে ঈদের আগেই সেন্সর বোর্ডে জমা দেওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু ডাবিং থিয়েটারের সমস্যার কারণে আটকে গেছি
এদিকে ছবির শিল্পী শাকিব খান ঈদের আগেই চলে যাচ্ছেন সিঙ্গাপুরে
এর মধ্যে ডাবিং শেষ না হলে কোরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে পারব না
ডাবিং থিয়েটারের সমস্যার কারণে আতঙ্কে আছেন নির্মাণাধীন ছবির নির্মাতারা
কেউ কেউ বেসরকারি স্টুডিওতে ডাবিং করার পরিকল্পনা করছেন
এর ফলে এফডিসি বড় অঙ্কের রাজস্ব হারাবে
এফডিসির কারিগরি পরিচালক রানা হামিদ বললেন কারিগরি দিকে আমাদের কারও হাত নেই
যন্ত্র নষ্ট হচ্ছে আবার তা মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে
তবে এফডিসির ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স পুরোপুরি চালু হওয়ার পরই আমরা এ সমস্যা থেকে মুক্তি পাব
বুটিকশিল্পে কাজ করে মাগুরায় বহু নারী স্বাবলম্বী হয়েছেন
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি
এর কিছুদিন পর দুর্গাপূজা
তাই এই দুটি প্রধান ধর্মীয় উৎসব সামনে রেখে মাগুরার বুটিক কারখানার শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন
দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন তাঁরা
কাজের চাপে তাঁদের দম ফেলার সময় নেই
তবে বুটিক কারখানায় নারীর পাশাপাশি পুরুষেরা কাজ করলেও তাঁদের সংখ্যা খুবই কম
খোঁজ নিয়ে জানা গেছে মাগুরার কমপক্ষে দুই সহস্রাধিক নারী বুটিকশিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করেন
এদের মধ্যে অনেকেই পরিকল্পিতভাবে বুটিক কারখানা গড়ে তুলেছেন
এসব কারখানায় বিশেষ করে শাড়ি পাঞ্জাবি ফতুয়া থ্রি-পিস নকশিকাঁথা চাদর নারী ও শিশুদের জিপসিসহ নানা বৈচিত্র্যময় পোশাকে সুন্দর কারুকার্যময় বুটিক চুমকি কাপড় ও সুতার কাজ স্প্রিং ও স্টোন বসিয়ে সেগুলোকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলা হয়
জানা গেছে মাগুরায় তৈরি শাড়ি পাঞ্জাবি ফতুয়া থ্রি-পিসসহ বিভিন্ন পোশাক স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকার অভিজাত বিপণিবিতানে বিক্রি করা হয়
বিভিন্ন বুটিক হাউসের মাধ্যমে এগুলো বিদেশেও রপ্তানি করা হয়
শহরের থানাপাড়ার  বুটিকশিল্পী রুনা লায়লা প্রথম আলোকে বলেন শাড়ি থ্রি-পিস বা অন্য পোশাকের পাশাপাশি আমরা নকশিকাঁথা চাদর ও হাতের কাজের রুচিশীল শৈল্পিক ও নিখুঁত সব কাজ করে থাকি
